বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা দু’দিন বন্ধ থাকার পর শনিবার (২০ আগস্ট) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শুক্রবার সরকারি ছুটি ভোগ করলেন বন্দরের আমদানি-রফতনিকারক ব্যবসায়ীসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

তবে ছুটি শেষে শনিবার বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক ঢুকায় শুরু হয়েছে স্বাভাবিক কর্মব্যস্ততা। শ্রমিকদের মাঝে ফিরে এসেছে আগের মতো কর্মচাঞ্চল্য।

বাংলাহিলি এজেন্ট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মদিন এবং সরকারি ছুটি থাকায় দুদিন বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্য। তবে ছুটি শেষ হয়ে আজ (শনিবার) সকাল থেকে শুরু হয়েছে ভারত থেকে পণ্যবাহী ট্রাক ঢোকার মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্য।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, গত দুদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার পর আজ সকাল থেকে বন্দরে ঢুকেছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। বন্দরে সকাল থেকে শ্রমিকরা আসতে শুরু করেছেন। পণ্য লোড-আনলোড শুরু হওয়ায় কর্মব্যস্ততা বেড়েছে তাদের মাঝে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, গেল দুদিন সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল পাসপোর্ট যাত্রী পারাপার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ