বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

বিশ্বে করোনা শনাক্ত ৭ লাখের বেশি, মৃত্যু ১৯০৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন।

শনিবার (২০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ৬১ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৮৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৭৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ১২৪ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ৬৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬০৯ জন। জাপানে মারা গেছেন ২৭৯ জন এবং যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৫৪৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ