বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সেপ্টেম্বরের শেষে সব ধরনের দ্রব্যমূল্য স্বাভাবিক হবে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষের দিকে তেলসহ সব ধরনের দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে আসবে।

আজ শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আইনি প্রক্রিয়ায় যাওয়া। বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ নেই। বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারও প্রয়োজন হয় না। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়েছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল, সেই টাকা দিয়েই বিদেশে বসে আয়েশি জীবন-যাপন করছে বিএনপি নেতারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে তিনি বলেন, গত দুবছর করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে অর্থনীতির ওপর বিরুপ চাপ পড়ে। তা বাংলাদেশের ওপরও পড়েছে। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ