শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

এরদোগান-জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসঙ্ঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাৎ করতে যাচ্ছেন। আর চুক্তির আওতায় ইউক্রেন থেকে খাদ্য শস্যের রফতানি আবার শুরু হয়। খবর এএফপি’র।

জাতিসঙ্ঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে হবে ন্যাটো প্রধান এমন কথা বলার একদিন পর এ সাক্ষাতের কথা বলা হলো। রাশিয়ান সৈন্যরা এ কেন্দ্র দখল করে নেয়ায় সেখানে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

গুতেরেসের মুখপাত্র জানান, জাতিসঙ্ঘ প্রধান, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান খাদ্য শস্য রফতানি চুক্তির পাশাপাশি এ সঙ্ঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরো জানান, এ সময় ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিষয় আলোচনায় আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বুধবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, গুতেরেস ইতোমধ্যে পৌঁছে গেছেন এবং তারা ‘ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল পেতে কাজ করবেন।’

গুতেরেস শুক্রবার ওডিসা বন্দর পরিদর্শন করবেন। ওডিসা হচ্ছে খাদ্য শস্য রফতানি চুক্তির সাথে সম্পৃক্ত তিনটি বন্দরের অন্যতম। আঙ্কারার মধ্যস্থতার পাশাপাশি জাতিসঙ্ঘের উদ্যোগের আওতায় গত জুলাইয়ে এ চুক্তি করা হয়। চুক্তিটি পর্যবেক্ষণে কাজ করা কমিটি জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শনে তিনি সেখান থেকে তুরস্ক যাবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ