বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইরানি স্কলারের চট্টগ্রামের জিরি মাদরাসা পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ড. সাইয়েদ আলী রেযা মাহদী মুসাভী আজ সকালে জিরি আল জামিয়া আল আরাবিয়া পরিদর্শন করেন। পরিদর্শনে সঙ্গে ছিলেন আ ফ ম খালেদ হোসাইন।

তিনি জানান, জামিয়া চত্বরে আমি তাকে অভ্যর্থনা জানাই। তিনি জামিয়ার বিভিন্ন বিভাগ ঘুরে ফিরে দেখেন। জামিয়া প্রধান মাওলানা হাফেয খোবাইব-এর সাথে দীর্ঘক্ষণ নানা বিষয় বিশেষত ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।

জামিয়া জিরি মুহতামিম মাওলানা হাফেয খোবাইব এ বিষয়ে আওয়ার ইসলামকে জানান, ইরানের প্রখ্যাত এ লেখক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ গবেষক আমাদের মাদরাসায় এসেছেন, পুরো মাদরাসা দেখেছেন, এমন একটি দীনি এদারায় এসে তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, মাদরাসার কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য ইরান যেতে চাইলে আমরা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থীরা তাকে পন্দনামা ও গুলিস্তাঁ থেকে আবৃত্তি করে শোনালে তিনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেন। খানাকায়ে আবরারিয়া পরিদর্শন শেষে তিনি বলেন, তালিমের পাশাপাশি তাযকিয়ার যে ব্যবস্থা এখানে দেখলাম তা আমাকে অভিভূত করেছে।

তেহরানের বাসিন্দা ড. মুসাভী রাজনীতি বিজ্ঞানে ডক্টরেট এবং ৩০ টি গ্রন্থের প্রণেতা। মাতৃভাষা ফার্সি ছাড়াও আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর দক্ষতা রয়েছে।

ইতোমধ্যে তিনি হাটহাজারী, মেখল, বাবুনগর ও পটিয়া মাদরাসা পরিদর্শন করেন, মুহতামিম এবং ওস্তাদের সাথে কথা বলেন। তাঁর সফরসঙ্গী ছিলেন ইরান দূতাবাসের পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের উপ পরিচালক জনাব মুহাম্মদ সাঈদুল ইসলাম, লেখক-প্রাবন্ধিক মাওলানা শায়খ ওসমান গণি ও জনাব আমজাদ হোসেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ