বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওবন্দে সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:
নির্বাহী সম্পাদক>

ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দ মাদরাসার উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আমিরুল হিন্দ আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি বলেন, ভারত উপমহাদেশ স্বাধীন করতে আমার বাবা দাদারা নিজের জীবন বিলিন করে দিয়েছেন। অথচ যারা স্বাধীনতার জন্য কিছুই করেনি তারা বড় বড় কথা বলে।

আজ সোমবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দে প্রতিবছরের মত এবারো সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী ও নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদ্রাজীসহ অন্যান্য আসাতেযায়ে কেরাম।

অনুষ্ঠানে আমিরুল হিন্দ আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি আরো বলেন, আমার বাবা জেল খেটেছেন এ স্বাধীনতার জন্য। আমার ভাই নয় দশ বছর জেল খেটেছেন এ স্বাধীনতার জন্য।

আমার দাদাও কষ্ট ভোগ করেছেন আজাদির জন্য। কোন মায়ের সন্তানরা এত কষ্ট করেছে স্বাধীনতার জন্য। আজ যারা স্বাধীনতার জন্য কিছুই করেনি, তারাই দেশে বড় বড় কথা বলে। ইতিহাস কখনো মুছে ফেলতে পারবে না। ইতিহাস সত্য সত্যই থাকবে। বড় গলায় কথা বলে দেশের হিরু হয়ে যাবে না। যারা স্বাধীনতার জন্য ত্যাগ স্কীকার করেছেন তাদের নাম ইতিহাসে লেখা থাকবে।

আমাদের উলামাদের মধ্যে স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন মাওলানা আব্দুল বারি ফিরিঙ্গি মহল্লি, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি কেফায়াতুল্লাহ দেহলবি, মাওলানা সাজ্জাদ বিহারি, মাওলানা সাইয়িদ সুলায়মান নদবি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা শাব্বির আহমদ উসমানি, শাহ মঈনুদ্দিন আজমেরি, মাওলানা আব্দুল হক মাদানি, মাওলানা সাইয়িদ মুহাম্মদ মিয়াঁ দেওবন্দি, মাওলানা হিফজুর রহমান সিউহারবি, মাওলানা ফখরুদ্দিন আহমদ মুরাদাবাদি, মাওলানা আহমদ সাঈদ দেহলবি প্রমুখের নামও রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ