শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিশ্বে করোনায় কমেছে আক্রান্ত ও মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪ লাখ ৯৫ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় ৮০ হাজার বেশি। একইসময়ে করোনায় মারা গেছেন ৯৪৮ জন, যা আগের দিনের তুলনায় ৩২৯ জন কম।

সোমবার (১৫ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এর আগে, রোববার ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন আক্রান্ত এবং ১ হাজার ২৭৭ জনের মৃত্যু হয়েছিল।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ২৩৮ জন।

এ ছাড়া ব্রাজিল মারা গেছেন ৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৫ জন এবং মারা গেছেন ১০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬০৩ জন এবং মারা গেছেন ৫৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। তাইওয়ানে মারা গেছেন ২২ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৪৩০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৪৪৬ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ