শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


অনলাইনে গালি ও অপবাদ থেকে বেঁচে থাকুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ফেরদৌস: কাউকে গালি দেয়া বা অপবাদ দেয়া, প্রমাণ ছাড়া কোনো অভিযোগে অভিযুক্ত করা ইসলামে অনেক বড় পাপ বা অপরাধ।

অফলাইনে বা সাধারণ দুনিয়ায় যেমন অপরাধ, অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও একইরকম অপরাধ। বর্তমানে অনেকেই অনলাইনে নির্বিকারভাবে মানুষকে অপবাদ দেন বা গালাগালি করে বেড়ান, এটাকে কিছুই মনে করেন না।

এমনকি দীনি চেতনা বা ধর্মপ্রীতির নামেও এগুলো করছেন অনেকে। বিধর্মী বা ভিন্ন মতাবলম্বী কাউকে গালি গালাজ করা বা অপবাদ দেয়াকে পুণ্যের কাজ মনে করছেন। অথচ ইসলামে এগুলো জুলুম ও গুরুতর পাপ হিসেবে গণ্য হয়। কোরআনে আল্লাহ বলেছেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তা সংরক্ষণ করার জন্যে রয়েছে সদা-প্রস্তুত প্রহরী।’ (সুরা কাফ : ১৮)

অর্থাৎ মানুষের প্রত্যেকটি কথা লিপিবদ্ধ হচ্ছে। প্রত্যেকটি কথার জন্যই মানুষকে হিসাব দিতে হবে। অনলাইনে কারো লেখা, কাজ বা মতামত পছন্দ না হলেই আমাদের আঙুল যখন কী বোর্ডে দৌড়াতে থাকে, আমরা কি এই ব্যাপারটা মনে রাখি?

আমরা কি ভাবি, আমার লেখা একটা শব্দ বা বাক্য আমাকে জাহান্নামে টেনে নিতে পারে? আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘মানুষ খুব বেশি চিন্তা ভাবনা না করেই এমন কথা বলে ফেলে, যে কথার কারণে সে জাহান্নামের এমন গভীরে নিক্ষিপ্ত হবে যার দূরত্ব পূর্ব এবং পশ্চিমের মধ্যস্থিত ব্যবধানের চেয়েও বেশি।’ (সহিহ বুখারি, মুসলিম)

কত ভয়াবহ সাবধানবাণী! এই সাবধানবাণী মানে থাকলে একজন মুমিন ব্যক্তি কোনোভাবেই অযাচিত, অনর্থক কথা বলতে পারে না। অন্যকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। অপবাদ দেয়া বা গালাগালি করার তো প্রশ্নই আসে না। আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘মুমিন ব্যক্তি মানুষের ভুলত্রুটি নিয়ে কটাক্ষকারী, অভিসম্পাতকারী, অশ্লীলভাষী ও অভদ্র হতে পারে না।’ (সহিহ বুখারি)

কারো অন্যায় বা অপরাধের যৌক্তিক সমালোচনা নিশ্চই হতে পারে। কারো মতামত বা মতাদর্শ আপনার কাছে ভুল বা ভ্রান্ত মনে হলে তারও যৌক্তিক সমালোচনা হতে পারে।

সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলা যেতে পারে কেন তার অবস্থান আপনার কাছে সঠিক মনে হচ্ছে না। কেন তার মতামত আপনার কাছে ভুল বা ভ্রান্ত মনে হচ্ছে। কিন্তু আপনি তো অশ্লীল, অশালীন কথা বলতে পারেন না। প্রমাণ ছাড়া কাউকে কোনো অভিযোগে অভিযুক্ত করতে পারেন না। অপবাদ দিতে পারেন না। গালি দিতে পারেন না।

কোরআনে আল্লাহতায়ালা অমুসলিমদের উপাস্য বা সম্মানিত ব্যক্তিদেরও গালি দিতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করে তোমরা তাদেরকে গালাগালি করো না, তাহলে তারা অজ্ঞতা বশতঃ বৈরীভাবে আল্লাহকেই গালাগালি দিতে শুরু করবে। আমি প্রত্যেক জনগোষ্ঠীর চোখে তাদের কাজ চাকচিক্যময় বানিয়ে দিয়েছি।