বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

সাগরের নিম্নচাপে দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল এ তথ্য জানিয়েছেন ।

তিনি বলেন, ‘এই নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। এটি বর্তমানে ভারতের উপকূলের কাছে আছে। উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অল্প সময়ের মধ্যেই এটি উপকূলে উঠে যাবে।’

তিনি আরও বলেন, ‘উপকূলে উঠার পর বৃষ্টিতে এটি দুর্বল হয়ে যাবে। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বায়ুতাড়িত জলোচ্ছ্বাস থাকবে। এই জলোচ্ছ্বাসের কারণে দুই থেকে চার ফুট পানির উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হবে। একইসঙ্গে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝাড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এ আবহাওয়াবিদ বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ