শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

গরমে যেভাবে স্মার্টফোন ঠান্ডা রাখবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে। যার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন। তবে শুধু মানুষই না প্রচণ্ড গরমে ইলেকট্রনিক্স ডিভাইসেও নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইস নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ঠিক থাকে। তবে এরচেয়ে বেশি হলে সমস্যা দেখা দেয়। কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

জেনে নিন গরমে স্মার্টফোন ঠান্ডা রাখার উপায়:

সরাসরি সূর্যালোকে ফোন রাখবেন না: সরাসরি সূর্যালোকে ফোন রেখে দিলে ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে। ফোন নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সঠিকভাবে কাজ করে। তাপমাত্রা বেশি হলে ফোনের প্রসেসিং ইউনিটের সমস্যা তৈরি হয়। ফোন হ্যাং হয় এবং সঠিকভাবে কাজ করতে পারে না।

ব্রাইটনেস কমিয়ে রাখা: ফোনের ব্রাইটনেস যত বেশি রাখবেন ফোন তত বেশি গরম হতে পারে। তাই ব্রাইটনেস কমিয়ে রাখুন। এতে ফোনের তাপমাত্রা থাকবে একদম সঠিক।

ফোন কভার খুলে রাখা: ফোনের কভার থাকলে ফোন বেশি গরম হয়। কভারের কারণে ফোনের গরম হাওয়া বের হতে সমস্যা হবে। যার ফলে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ফোনের কভার না থাকলে গরম হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম।

অব্যবহৃত অ্যাপ বন্ধ রাখা: অনেক অ্যাপ ব্যবহার না করা হলেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেই অ্যাপগুলো ফোনের প্রসেসিং ইউনিটের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে ফোন গরম হয়।

ফোনের ফ্লাইট মোড ব্যবহার: প্রতিটি ফোনে ফ্লাইট মোড রয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের পর ফোন গরম হলে এয়ারোপ্লেন মোড চালু করুন। এতে ফোনের যাবতীয় প্রসেস বন্ধ হয়ে যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ