শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকি অনেক বেশি: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছেন তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন,  এ কারণে তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আজ রোববার (১৪ আগস্ট) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার কথা চিন্তা করে ধানমন্ডি ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিপুল পরিমাণ সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। এ কারণে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগত দর্শনার্থীদের ব্যাগ কিংবা প্যাকেট জাতীয় কিছু সঙ্গে আনতে নিষেধ করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের কেন, পৃথিবীর এখন যারা প্রধানমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)। ওনার ওপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। যারা হামলার পরিকল্পনা করেছিলো, তারা প্রধানমন্ত্রীকে হত্যার জন্য যাবতীয় সব চেষ্টার সবগুলাই করেছেন। আমার বিশ্বাস আল্লাহ ওনার হায়াত রেখেছেন, তাই তিনি আমাদের মধ্যে আছেন। না হলে ওনার বেঁচে থাকার কথা না। এদিকটা মাথায় রেখে সবসময়ই তার নিরাপত্তা ঝুঁকিতে থাকি। প্রধানমন্ত্রী যতদিন থাকবে, বাংলাদেশে আওয়ামী লীগের যতদিন অস্তিত্ব থাকবে ততদিন ধানমন্ডি ৩২ নম্বরে আসবে। তাই যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। বিষয়টা মাথায় রেখে, দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাঙালির আবেগের জায়গা। ১৫ আগস্টের কষ্ট এবং শোকের সঙ্গে পালন করতে হাজার হাজার মানুষ ৩২ নম্বরে আসেন। সে অনুযায়ী এখানে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং প্রণয়ন করা হয়েছে। ভেন্যুগুলো ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টরের মাধ্যমে সুইপিং করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে। লেকে নৌ পুলিশ ও নৌ বাহিনীর পেট্রোল টিম থাকবে। দৃশ্যমান প্রতিটি জায়গায় নিরাপত্তা বলয় থাকবে। গত কয়েকদিন ধরে আশেপাশের প্রতিটি আবাসিক হোটেল ও মেসে একাধিকবার নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে যাবেন। সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ