শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ, বনানী কবরস্থানে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে এবং গুরুত্বপূর্ণ মসজিদসহ দেশের সকল মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া মাঠ পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

অন্যদিকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের আওতায় ৭৩ হাজার ৭৬৮টি প্রাক-প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কেন্দ্রেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ও বায়তুল মুকাররম কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক মিশন কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়সহ ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন যাকাত বোর্ড কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হবে। এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ