বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে নিউইয়র্কে: বিমান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীতে সিলেট থেকে সরাসরি নিউইয়র্কে বিমানের ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেছেন, সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে ব্যবহার করতে উন্নয়ন কাজ করা চলছে। ইতোমধ্যে রানওয়ে বড় করাসহ আন্তর্জাতিক মানসম্পন্ন নতুন টার্মিনাল ভবনের কাজ চলমান আছে।

শুক্রবার (১২ আগস্ট) বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিমানবন্দরের কনফারেন্স হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিমান সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সিলেট মহনগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ