বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বাসে ভাড়ার চার্ট না থাকলে জরিমানা করা হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে চলাচলকারী বাসে বিআরটিএর নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে সেই বাসকে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নুর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ যথাযথ পদক্ষেপ নিচ্ছে। যদি কোনো গাড়িতে ভাড়ার চার্ট না থাকে, তবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোয় ডিজেলচালিত বাসের ভাড়া বাড়তে পারে। কিন্তু অনেক সিএনজিচালিত বাসেও ভাড়া বেড়েছে দেখা যাচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিআরটিএ চেয়ারম্যান বলেন, গত নভেম্বরে (সিএনজির দাম বাড়ানোর পর) যখন ভাড়া পুনর্নির্ধারণ করা হয় তখন গাড়িগুলোর সামনে স্টিকার ছিল, কোনটি সিএনজিচালিত, কোনটি ডিজেলচালিত। আমি মালিকপক্ষকে আহ্বান জানাবো, অবিলম্বে যেন এই স্টিকার প্রদর্শনের ব্যবস্থা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ