শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আবারও রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে আবারও রাজনীতিতে ফিরছেন তাজ।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাই মানসিক প্রস্তুতিও নিয়েছেন তিনি বলে জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগের আগামী কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজনীতিতে ফিরছেন সোহেল তাজ। তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তও হয়েছে।

সোহেল তাজের আবারও রাজনীতিতে ফেরার বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাসকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি।

নিজের ফেসবুকে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে আবারও নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

সেই পদে বেশি দিন থাকেননি তিনি। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তিনি। আর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তাজ। এরপর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দিনপুত্র।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ