বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সুইচবোর্ড পরিষ্কার করার নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমরা নিজেদের ঘরকে পরিষ্কার রাখতে বাসাবাড়ির সকল আসবাসপত্র নিয়মিত পরিষ্কার করে থাকি। তবে বাসাবাড়ির ইলেকট্রিক সুইচবোর্ডগুলো পরিষ্কার করা হয় না। যার ফলে সেখানেও ময়লা জমে সুইচবোর্ডগুলোর কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। এক সময়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়।

 যেভাবে সুইচবোর্ড পরিষ্কার করবেন

১. সুইচবোর্ড পরিষ্কারের জন্য প্রথমেই অবশ্যই বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে নিন।
২. শুকনো কাপড় দিয়ে সুইচবোর্ডগুলো ঝেড়ে নিন।
৩. ময়লা হয়ে যাওয়া সুইচবোর্ড পরিষ্কারের জন্য প্রথমে সুতি কাপড় ভিজিয়ে চিপে পানি ঝরিয়ে নিন। তারপর  তর্জনীতে সে কাপড় পেঁচিয়ে ধীরে ধীরে ঘষতে থাকুন।
৪. আরও ভালোভাবে পরিষ্কারের জন্য সাবান-পানিতে কাপড় ভিজিয়ে চিপে নিয়ে আগের মতো কেই ঘষতে থাকুন।
৫. সুইচবোর্ড পরিষ্কারে সাবানের বদলে তরল পরিষ্কারক বেছে নিতে পারেন।
৬. পরিষ্কারের সময় সুইচবোর্ডে কোনোকিছু স্প্রে করবেন না।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ