বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘সুইস ব্যাংকে কারা দেশের টাকা পাচার করেছে, তাদের পরিচয় জানতে চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সুজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশীদের বিপুল পরিমান টাকা প্রসঙ্গে প্রকৃত অবস্থা তুলে যে বক্তব্য দিয়েছেন এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, সুইস ব্যাংকে কারা দেশের টাকা পাচার করেছে, আমরা তাদের পরিচয় জানতে চাই। সুইস ব্যাংকসহ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে দুর্নীতিবাজরা যে দেশের বিপুল পরিমান টাকা পাচার করেছে, রাষ্ট্রদূতের বক্তব্যে তা জনগণের কাছে পরিষ্কার হয়েছে।

এখন জনগণ জানতে চায়, এরা কারা। সরকার কেন তাদের পরিচয় ধামাচাপা দিতে চায়। তাহলে কি সরকার এই দেশবিরোধী চক্রের সঙ্গে জড়িত।তিনি সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা সরকারের কাছে দাবি করে বলেন, দুদককে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে কারা ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, দুদক তাদের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। মুফতি ফয়জুল করীম সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড এর রেফারেন্সে বলেন, ‘সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের জমা করা অর্থের বেশির ভাগ অবৈধ পথে আয় করা হয়েছে, এ ধরনের অভিযোগ রয়েছে। তবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সুইস ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি। যা সচেতন মহলকে বিস্মিত করেছে।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ