বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

‘সর্বশক্তি দিয়ে ফিলি*স্তিনিদের পাশে থাকবে ইরান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের পাশে থাকবে তেহরান। তিনি আজ (বুধবার) ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

কলিবফ আরও বলেন, ইসলামি জিহাদ হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি এবং এই সংগঠন দখলদার শক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এ সময় ইসলামি জিহাদের মহাসচিব ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বশেষ লড়াইয়ে ইহুদিবাদী ইসরাইল বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইসলামি জিহাদের শর্তগুলো মেনে নিয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনের ভেতরে ও বাইরে প্রতিরোধ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই সাম্প্রতিক লড়াইয়ে বড় ধরণের সাফল্য এসেছে। জিয়াদ আন-নাখালা আরও বলেন, সর্বশেষ যুদ্ধে ইসলামি জিহাদ প্রমাণ করেছে তারা বড় ধরণের দীর্ঘ মেয়াদি যুদ্ধে ইসরাইলের মোকাবেলা করার সক্ষমতা রাখে এবং ইসরাইলকে শক্ত আঘাত করতে পারে।

গত শুক্রবার বিকেল থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইহুদিবাদী ইসরাইল। এর ফলে ১৫ শিশু ও দুই নারীসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এরপর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা জবাব দেওয়ায় ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। সোমবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ