বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ডিএমপিতে ৪ কর্মকর্তার পদায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

ওই আদেশে বলা হয়, ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুলকে ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক মোহাম্মদপুর জোন, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌসকে ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সবুজবাগ জোন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে সদর দপ্তর এবং প্রশাসন বিভাগের প্রশাসন ও ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৌম্য শেখর পালকে কল্যাণ ও ফোর্স বিভাগের ফোর্স হিসেবে পদায়ন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ