বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

'ডলারের দাম বাড়ায় ভোজ্যতেলের দাম কমানো যায়নি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমেছে তবে ডলার দাম বাড়ায় কারণে ঐ তুলনায় তেলের দাম কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুন্সী।

বৃহস্পতিবার সচিবালয় কেবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তবে ট্যারিফ কমিশন বিষয়টি দেখছে খুব শিগগিরই সমন্বয় করা হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশি দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিবহণ খরচ বাড়ার পর ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশন সহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ