বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গোবর দিয়ে লেপা জায়গায় ভিজা পা লাগলে নাপাক হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যখন বৈশাখ মাস আসে এবং বৈশাখী ধান কাটার মৌসুম হয়। কৃষকরা নতুন ধান কাটতে শুরু করে তখন ধান যাতে সুন্দরভাবে শুকানো যায় এবং রিলাক্সে নড়াচড়া করা যায় সেজন্য উঠান কে গোবর দ্বারা লেপা হয়।

এরপর যখন উঠান শুকিয়ে যায় তখন তাতে ধানগুলো রৌদ্রে শুকাতে দেয়া হয়। এখন আমার প্রশ্ন হল ওই উঠোনে কারো ভেজা পা লাগলে পা নাপাক হয়ে যাবে কি?

উত্তর গোবর দ্বারা উঠান লেপার পর শুকিয়ে গেলে তাতে ভেজা পা লাগলে সাধারণত পায়ে নাপাকের চিহ্ন প্রকাশ পায় না তাই পা নাপাক হবে না। তবে সেই উঠানে কেউ যদি পানি ঢেলে দেয় ফলে গোবর প্রকাশ পেয়ে যায় আর সেখানে পা পড়ে এবং পায়ে নাপাকের চিহ্ন প্রকাশ পেয়ে যায় তাহলে পা নাপাক হয়ে যাবে।

الرجل اذا غسل رجله ومشى على ارض نجسة بغير نعل فابتلت الارض من بلل رجله واسود وجه الارض لكن لم يظهر اثر بلل الارض في رجله فصلى جازت صلاته وان كان بلل الماء في الرجل كثيرا حين مشى على وجه الارض وابتل وجه الارض وصارطينا ثم اصاب الطين رجله لا يجوز صلاته
ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৩৪ খুলাসাতুল ফাতাওয়া ১/৪৬. ফাতাওয়া হিন্দিয়া ১/১০২

উত্তর প্রদানে
মুফতি সাদিকুর রহমান
মুশরিফ
ফাতওয়া বিভাগ শেখ জনূরুদ্দীন র.দারুল কুরআন মাদরাসা
চৌধুরী পাড়া ঢাকা
sadekurrahman1989@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ