রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করে হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রয়োদশ সংসদে আজকের অধিবেশন শুরু বেলা ১১টায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রের মৃত্যু গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সৎ কর্মকর্তা না থাকলে জাকাতব্যবস্থাও সংকটে পড়বে: মাওলানা ইউসুফী বিএনপি নিয়ে আমার বক্তব্যটা ‘স্লিপ অব টাং’: এমপি হানজালা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

ডা. মুরাদের সহযোগিতায় সাইকেলে হজ যাচ্ছেন ৩ যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের স্থানীয় ৩ জন যুবককে বাইসাইকেল উপহার দিয়েছেন ডা. মুরাদ হাসান। পবিত্র হজ পালনে সৌদি আরবে যেতে ইচ্ছুক এমন তিন যুবককে এই উপহার দেওয়া হয়েছে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন মুরাদ হাসান। শুক্রবার রাতে নিজ কার্যালয়ে সেই তিন যুবকের তোলা কয়েকটি ছবি আপলোড করেন তিনি।

ফেসবুকে ডা. মুরাদ হাসান লিখেছেন, বাইসাইকেলযোগে সৌদি আরবে পবিত্র হজ পালনের নিয়ত করেছেন তারুণ্যে ভরপুর এই ৩ জন যুবক। পবিত্র এই নিয়ত পরিপূর্ণ করার লক্ষ্যে আমি সকল প্রকার সহযোগিতা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের দোয়া করার অনুরোধ করছি যাতে আমার নির্বাচনী এলাকার এই ৩ যুবক সহিসালামতে সৌদি আরব সাইকেল যোগে পৌঁছাতে পারেন এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরে আসতে পারেন।

ধর্মীয় কাজে এমন সহযোগিতা করায় অনেকেই ডা. মুরাদের প্রশংসা করছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ