সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

২৮ জুলাই থেকে ফেসবুকে আসছে বড় পরির্বতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ যুক্ত হতে চলেছে সাইটিতে। টিকটক অ্যাপে যেভাবে পরপর ভিডিও দেখা যায় একইভাবে সোয়াইপ করে ভিডিও বদল করা যাবে ফেসবুকে।

এ ছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের পোস্ট একটি পৃথক ট্যাবে দেখাবে ফেসবুকে। বিশ্বজুড়ে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাই প্রযুক্তি বিশ্বে টিকে থাকতেই একগুচ্ছ বদল আনছে ফেসবুক।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই থেকে ফেসবুক অ্যাপের হোমপেজ টিকটকের মতো দেখতে হবে। সেখানে পরপর ভার্টিকাল পাবলিক ভিডিও আসতে থাকবে। রিলস, টিকটকের মতো ভিডিও ও স্টোরিজ সব কিছুই ফেসবুক অ্যাপের হোম স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন গ্রাহকরা। এ ছাড়াও অ্যাপ হোম স্ক্রিনে নিউ স্ট্রিম ট্যাব পাবেন। গ্রাহক যে বিভাগ বেশি ব্যবহার করেন সেই বিভাগের শর্টকাট নিজে থেকেই অ্যাপে যুক্ত হবে।

এ ছাড়াও অ্যাপের প্রধান ফিডকে আর নিউজ ফিড বলা হবে না। এই বদলের পর সব গ্রাহকের পৃথক হোম পেজ থাকবে। মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের হোম পেজ আলাদা করে সাজাবে মেটা। হোমেই থাকবে ইনস্টাগ্রাম রিলস ও ফেসবুক স্টোরিজ। দুটি প্ল্যাটফরমেই পোস্ট করার জন্য গ্রাহকদের অনুপ্রাণিত করছে মার্কিন সংস্থাটি। তবে ফেসবুক ওয়াচ ও গ্রুপস ট্যাবে কোনো পরিবর্তন হচ্ছে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ