সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জামিয়াতুল উস্তাযের উদ্যোগে নেত্রকোণায় দিনব্যাপী আরবি ভাষা কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরবি ভাষা ও সাহিত্য চর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা এর উদ্যোগে দিনব্যাপী আরবি ভাষা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার নেত্রকোণার মোহনগঞ্জে অবস্থিত জামিয়া মাদানিয়া নওহাল মাদরাসায় এটি অনুষ্ঠিত হয়।

কোর্স বিষয়ে জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা এর পরিচালক শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত বলেন, ধীরে ধীরে আমরা দেশের বিভিন্ন জেলায় এ কর্মশালা চলমান রাখবো। আরবি ভাষার মুগ্ধতা ছড়িয়ে তালিবুল ইলমদেরকে এ ভাষার প্রতি আকৃষ্ট করায় আমাদের উদ্দেশ্য।

কর্মশালায় যেসব বিষয় চর্চা হয়েছে-

আরবি ভাষায় শিক্ষার্থীরা দুর্বল কেন?
মৌলিক দুর্বলতাগুলো কী কী?
দুর্বলতা দূর করার পথ ও পন্থা।
নাহব-সরফের দুর্বলতা আরবির দুর্বলতার জন্য কতটুকু দায়ী।
আরবি শেখার বাস্তবিক কিছু অনুশীলন।

মাওলানা কামাল আল-হাদীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ কর্মশালায় তারবিয়াতি আলোচনা করেন মুফতি মাজহারুল হক কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আমীর আহমাদ, মাওলানা মাসুম আহমাদ।

কর্মশালার আলোচকবৃন্দ: শায়েখ শফিকুল ইসলাম ইমদাদি রাহাত, পরিচালক, জামিয়াতুল উস্তায শহিদুল্লাহ ফজলুল বারী রহ. ঢাকা। মাওলানা জুনাইদ আহমদ কচুয়ারচর, মোহনগঞ্জ। মুফতি জুনাইদ আহমাদ মার্কাজ, মোহনগঞ্জ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ