শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে জামায়াতি বক্তা আমির হামজার দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নানা সময় বিতর্কিত ও বেফাঁস বক্তব্য দিয়ে তুমুল সমালোচিত জামায়াতে ইসলামির বক্তা ও দলটির প্রার্থী মুফতি আমির হামজা এবার বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন। তোপের মুখে মধ্যরাতে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, আলোচিত ওই বক্তব্যটি সাম্প্রতিক নয়; এটি ২০২৩ সালের এবং সে সময়েই তিনি বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে তিনি ভুল করেছিলেন এবং সে কারণেই তখনই দুঃখ প্রকাশ করেছিলেন। এখন আবারও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছেন।