মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্ধারিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্প লেখেন, আমি অত্যন্ত সম্মান জানাই যে ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে। (যার সংখ্যা ছিল ৮০০-এর বেশি)। ধন্যবাদ!

এর আগে বিক্ষোভ দমনে কঠোরতা অব্যাহত থাকলে ‘গুরুতর পরিণতি’ হবে বলে ইরানকে সতর্ক করেছিলেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই মৃত্যুদণ্ড বাতিলের খবর সামনে আসে।

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন তারা নাকচ করে দেয়।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র তথ্যমতে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী। যদিও ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে। তথ্যসূত্র : শাফাক নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ