বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘নানান সংকট-ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন পার করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানান সংকট ও ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন পার করছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

শনিবার গণমাধ্যমে পাঠানো ঈদুল আজহা উপলক্ষে যৌথ বিবৃতিতে এ কথা বলেন গণফোরামের দুই শীর্ষ নেতা। সেই সঙ্গে ত্যাগের মহিমায় জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনাও করেছেন তারা।

শুভেচ্ছা বার্তায় গণফোরামের নেতারা বলেন, নানান সংকট ও ষড়যন্ত্রের মধ্যে দেশবাসী দিন অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকার জনবান্ধব নয় বলে জনতার দুর্ভোগের শেষ নেই, বিশেষ করে বন্যাকবলিত বানভাসি জনগণ।

অবিলম্বে ঈদের আনন্দ থেকে বানভাসি জনগণ যাতে বঞ্চিত না হয় সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম। নেতারা বলেন, জীবন-জবানসহ জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা নেই। তবুও গণফোরাম আশাবাদী জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে হার মানবে অগণতান্ত্রিক স্বৈরাচারী অপশক্তি।

তারা দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা রেখে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ