বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঈদ যাত্রায় যেভাবে মিলবে মোটরসাইকেলের মুভমেন্ট পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল নিষিদ্ধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসি। তবে সুযোগ রয়েছে বিশেষ প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেওয়ার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার মোটরসাইকেল চালকদের অন্য জেলায় যেতে হলে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। এ জন্য ডিএমপির আটটি জোনের ট্রাফিক বিভাগের ডিসি কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে।’

মেট্রোপলিটন এলাকায় প্রতিটি বিভাগের ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রয়োজন হবে চালকের ড্রাইভিং লাইসেন্স। এছাড়া মুভমেন্ট পাস পেলেও পরিবারের বাইরে অন্য কোনো ব্যক্তিকে যাত্রী হিসেবে নেওয়া যাবে না।

এক জেলা থেকে অন্য জেলা যেতে হলে মুভমেন্ট পাস সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করা হয়। সদর দপ্তর সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার (এসপি) কিংবা হাইওয়ে পুলিশ সুপারের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে পারবেন মোটরসাইকেল চালকেরা। এই পাস সঙ্গে থাকলে সড়কে চালকদের বাধা দেবে না পুলিশ। এ পাস দেখিয়েই তাঁরা নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়েও মোটরসাইকেলে বাড়ি যেতে পারবেন তাঁরা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মোটরসাইকেল চালানো একজন মানুষের একান্তই ব্যক্তিগত অধিকার। এতে বিধিনিষেধ দেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে। এ কারণেই মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) মো. শামসুল আলম সরকার বলেন, ‘হাইওয়ে পুলিশের পাঁচজন আঞ্চলিক পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কাছ থেকে মুভমেন্ট পাস নেওয়া যাবে। পাস ছাড়া মহাসড়কে কাউকে চলতে দেওয়া হবে না।’

এর আগে গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। বন্ধ থাকবে মহাসড়কে রাইড শেয়ারিংও। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এটি বলবৎ থাকবে।

সরকারি এ নির্দেশনা পরিপালনে ৭ জুলাই থেকে রাজধানীর প্রবেশমুখে প্রতিটি মোটরসাইকেল আটকানো হবে। তবে রাজধানী থেকে আশপাশে ঢাকা জেলার অধীন কোনো গন্তব্যে চলাচলকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ