বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

'বন্যা মোকাবেলায় সরকারের কোনো পদক্ষেপ দেখছি না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার এক বিবৃতিতে দলের মহাসচিব এই আহবান জানান।

তিনি বলেন, ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিসহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।

বিএনপি এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীসহ স্বচ্ছল ও বিত্তবান মানুষকে দ্রুততার সাথে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন এবং ফসলি জমি ডুবে গেছে।

বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত মানুষের প্রতি আমি গভীর সহমর্মিতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বন্যা কবলিত মানুষের সাহায্যে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয়। জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ