বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ পর্বের ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ -২০২০’ এর লিখিত পরীক্ষার তৃতীয় ধাপে ১৮ জেলার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলাগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়নগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, ভোলা, বরগুনা, সিলেট, ঠাকুগাঁও, দিনাজপুর, নীলফামারী, ও পঞ্চগড়) এবং ১৪ জেলার আংশিক (নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, জামালপুর, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধা।

লিখিত পরীক্ষার ফলাফলণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে সর্বমোট ৫৭,৩৬৮ (সাতান্ন হজার তিনশত আটষট্টি) জন প্রার্থীকে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)- এ পাওয়া যাবে।

শর্তসমূহ:

ক. এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর’ কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না।

খ. প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি /ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গ. কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান /প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবেন।

ঘ. প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চুড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।

ঙ. মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে যথাসময়ে জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ