বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এই দেশতো এখন কোনো সভ্য গণতান্ত্রিক একটি দেশ না, দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করে বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন, তিনি তো অনেক কিছুই করছেন। যেগুলোর সঙ্গে আইন, সংবিধান, নৈতিকতার কোনো সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।

গতকাল সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন।

তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই।

সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবেন। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গণনার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোনো নির্বাচনে যাবো না, কোনো দল যাবে না এমনই সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি- না শুনলে আমরা আন্দোলনে যাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্য নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ