বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

টাঙ্গাইলে ১৮ ইউনিয়নে ১১টিতে নৌকা, ৭টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবারের এই নির্বাচনে ১৮টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাতটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচিতরা হলেন- বাসাইল উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সোহানুর রহমান সোহেল এবং কাশিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রমজান মিয়া, সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আনছার আলী আসিফ, গজারিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাজ্জাত হোসেন। নাগরপুর উপজেলা ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস মিয়া, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আবু সাঈদ, ভাওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রউফ, আজগানা ইউনিয়নে নৌকা প্রতীকে কাদের সিকদার, লতিফপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রনি ও তরফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আজিজ রেজা নির্বাচিত হয়েছেন।

এদিকে মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. ফজলুল হক, শোলাকুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে ইয়াকুব আলী, আউশনারা ইউনিয়নে নৌকা প্রতীকে মো. গোলাম মোস্তফা, কুড়ালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহির এবং বেড়বাইদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. জুলহাস উদ্দিন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ