বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘উন্নত দেশ গড়াই আমাদের লক্ষ্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ দেশের কথা চিন্তা করে, মানুষের চিন্তা করে আর পরিবেশের কথা ভেবে সেটি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। কারণ উন্নত দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

বুধবার (১৫ জুন) গণভবন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ উদ্বোধন করেন তিনি।

এর আগে গণভবনের বাগানে ছাতিম, সফেদা ও হরিতকীর চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনকে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করুন।

এ সময় সরকারি অফিসের ছাদেও বাগান করার পরামর্শ দেন সরকারপ্রধান। তিনি আরও বলেন, শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।

তিনি বলেন, পরিবেশের কথা ভেবে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব ফান্ডে জলবায়ু ট্রাস্ট ফান্ড করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে।

সরকারপ্রধান আরও বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথম দিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এ কর্মসূচি পালন করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ