বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতু চালুর পর বদলে যাবে ফরিদপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতু চালুর পর ফরিদপুর হয়ে উঠতে পারে এই আঞ্চলে মিল্প কারখানা ও বাণিজ্যের নতুন কেন্দ্র। ব্যবসায়ী নেতারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় রপ্তানিমুখী শিল্প স্থাপনের বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলেরও স্বপ্ন দেখছেন ফরিদপুরবাসী।

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের যে ২১ জেলা বেশী সুবিধা পাবে তার মধ্যে অন্যতম ফরিদপুর। সাবেক মহকুমা ফরিদপুর এতিহ্যগতভাবে এগিয়ে থাকলেও রাজধানীর সাথে নিরবচ্ছিন্য যোগাযোগ ব্যবস্থা না থাকায় নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তবে পদ্মা সেতু নির্মাণ হওয়ায় আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ফরিদপুরবাসী।

এর মধ্যে ফরিদপুরের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও গড়ে তোলা হচ্ছে বাণিজ্যিক নানা প্রতিষ্ঠান। এর মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন আশা করছেন তারা।

পদ্মা সেতু তৈরী হওয়ায় পচনশীল পন্য নিয়ে আর দীর্ঘ সময় ফেরীঘাটে অপেক্ষায় থাকতে হবে না। স্বল্প সময়ে নিজেদের উৎপাদিত পন্য রাজধানীসহ অন্যান্য এলাকায় পাঠাতে পারবেন। পদ্মা সেতু কেবল অর্থনীতিতেই গতি আনবে না, ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন ওই অঞ্চলের বিশিষ্টজনেরা।

ফরিদপুরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা থাকবে বলে জানায় জেলা প্রশাসক। আগামি ২৫শে জুন পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ফরিদপুরে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ