বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কুসিক নির্বাচনে পরিবেশ তৈরিতে কমিশন ব্যর্থ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটাই প্রমাণ করে যে নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মত বিনিময় সভায় এ সব কথা বলেন।

মির্জা ফখরুল আবারও দাবি করলেন, ১৯৯৪-৯৫ সালে বিএনপি প্রথম পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প কাজের প্রক্রিয়া শুরু করে। ক্ষোভ প্রকাশ করে বলেন, যে নদীতে খালেদা জিয়াকে হত্যা করতে চায় আ.লীগ, সেখানে যাওয়ার প্রশ্নেই আসে না।

পদ্মা সেতুসহ উন্নয়ন প্রকল্পের নামে সরকার দলীয়রা ব্যাপক লুটপাট করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মহানবী সা.-কে কটূক্তি করা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত ছিল প্রতিবাদ জানানো।

জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ