বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বেলা ১১টার মধ্যে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সেতুর দুই পারে জনসংযোগ করবেন তিনি।

এ উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমার মনে হয়, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

তিনি আরও বলেন, “আজকে এ পদ্মা সেতু যার স্বপ্ন, এই পদ্মা সেতু যার কমিটমেন্ট, এই পদ্মা সেতুর জন্য যিনি পারিবারিকভাবে অপমানিত হয়েছেন, তার সেই স্বপ্নের পদ্মা সেতু। বাঙালির সক্ষমতার পদ্মা সেতু এবং অপমানের প্রতিশোধের এই পদ্মা সেতু।”
রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের সোয়া ৭টার দিকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট এলাকায় পৌঁছেন। মন্ত্রীর গাড়িবহর নিয়ে মুন্সীগঞ্জ প্রান্ত থেকে পদ্মা সেতু কাজের অগ্রগতি দেখতে দেখতে মাদারীপুর যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি নুর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনসভার সমন্বয়ক মির্জা আজম এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ইকবাল হোসেন অপু এমপি, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বলেন, “বঙ্গবন্ধুকন্যা এপারে (মাদারীপুর) ভাষণ দেবেন এবং ওপারে (মুন্সিগঞ্জ) সুধী সমাবেশ করবেন। আপনারা সবাই ওই দিন বেলা ১১টার মধ্যে প্রস্তুত থাকবেন।”

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ