বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দেশে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই সমন্বিত ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য সকল মন্ত্রনালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে তিনি মনে করেন।

সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জে কালিরবাজার রেলস্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হচ্ছে আমাদের মডেল। ওপর দিয়ে আকাশপথে বিমান যাবে, পদ্মা সেতু দিয়ে গাড়ি যাবে, রেল যাবে, নিচ দিয়ে নৌকা যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই ধরনের একটি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে। এই সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় যেন কোনো ধরনের বাধা না হয় তার জন্য সকল মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একই ছাতার নিচে কাজ করছি। এখানে আলাদা কোনো বিষয় না। সব মন্ত্রণালয় একসাথে কাজ করছে দেশ ও জনগণের স্বার্থে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ