বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া উচিত: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনের অজুহাত না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমাদের সংবিধানের ১৫ ও ২৬ ধারায় জীবন রক্ষার জন্য নির্দেশনা আছে। সুতরাং পদ্মা সেতুর উদ্বোধন কিংবা আগামী ঈদকে সামনে রেখেও তাকে মুক্তি দেওয়া যায়। আমি মামলা প্রত্যাহারের কথা বলছি না। জামিনের কথা বলেছি।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে কোরবানি ঈদে দরিদ্র পরিবারের জন্য খাদ্য সাহায্যের আবেদন জানিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, তিনি দেশের ভেতরে চিকিৎসা নেওয়ার পক্ষের লোক। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদি চিকিৎসার পরামর্শের জন্য সিঙ্গাপুর যেতে পারেন, রাষ্ট্রপতি এবং সরকারের মন্ত্রী, এমপিরা যদি বিদেশে চিকিৎসা করতে যেতে পারেন তাহলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাওয়া দোষের কিছু নাই।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাবেশ বাতিল করে সে অর্থ কোরবানি ঈদে দরিদ্র পরিবারদেরকে ঈদ খরচের জন্য বরাদ্দ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে জনগণের নাভিশ্বাস চলছে। এবার দেশের দরিদ্র মানুষ কোরবানির ঈদে কোন ধরণের আনন্দ করতে পারবে না। অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দরিদ্র ও অসহায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ কারণে ঈদের দিনে এসব মানুষের চোখে থাকবে পানি।

তিনি বলেন, প্রায় তিন কোটি মানুষ এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে। উদ্যোগ নিলে তিন কোটি মানুষকে হয়তো খাবার দেওয়া যাবে না। কিন্তু কয়েক লাখ মানুষকে দেওয়া যাবে। গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এবার সারা দেশ থেকে ৫৩ হাজার মানুষ মক্কায় গেছেন হজ্জ করতে। তারা যদি ১০ হাজার টাকা করে দান করেন তাহলে ছয় লাখ পরিবার ঈদের তিনটা দিন ভালো ভাবে অতিবাহিত করতে পারবে। এতে আমার মনে হয়, আল্লাহ বেশি খুশি হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ