বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতুতে যান চলাচল শুরু ২৬ জুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে।

আজ রোববার পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান, আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়।

মন্ত্রী বলেন, এখানে আমাদের কারো কৃতিত্ব নেই, কৃতিত্ব শুধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি, দেখাশোনা করেছি নিষ্ঠার সঙ্গে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এ সেতু নির্মাণ করেছেন এবং তা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। যারা আমাদের দুর্নীতি ও চুরির অপবাদ দিয়েছিল, পদ্মা সেতু নির্মাণ করে তাদেরকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন, আমরা বীরের জাতি, দুর্নীতি করি না।

তিনি বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে এটি সম্মান ও মর্যাদার প্রতীক অন্যদিকে সমালোচকদের জন্য প্রতিশোধের প্রতীকও।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে এ সময় দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সমালোচনা যত হয়েছে আমাদের মনোবল তত দৃঢ় হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ