বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কালোবাজারি বন্ধে রেলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কালোবাজারি বন্ধে রেলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল শনিবার পঞ্চগড়ে আন্ত নগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘সব টিকিট ঘরে বসেই কিনতে পারবেন যাত্রীরা। এনআইডি দিয়ে টিকিট কিনতে হবে।

টিকিট যাঁর নামে তিনিই কেবল ভ্রমণ করতে পারবেন। এতে কালোবাজারি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ’

মন্ত্রী আরো বলেন, একটি ভারসাম্যমূলক যোগাযোগব্যবস্থা তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার। চলতি বাজেটেও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গুরুত্বপূর্ণ রেলপথগুলোকে ডাবল লাইনে উন্নীত করার কাজ চলছে। টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত ডাবল লাইনকে চার লাইনে উন্নীত করার কাজ চলছে।

তিনি জানান, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা হয়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ