বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

আইনি জটিলতায় ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনি জটিলতার কারণে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ জুন বুধবার ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

এতে বলা হয়, হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টে আদেশ প্রতিপালনার্থে পরবর্তীকালে আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি।

এতে বলা হয়, বর্ণিতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্ত অনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে সম্প্রতি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। ঝিনাইদহ রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আইনগত জটিলতার কারণে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ