বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

হঠাৎ মাঝ নদীতে চলন্ত ফেরিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় রোকেয়া নামের একটি ফেরিতে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার ভোরের দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুণ লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে ও অগ্নিনির্বাপক যন্ত্র দ্বারা আগুণ নেভানো হয়। যাত্রীরা অক্ষত ছিলেন। ফেরির ওই কক্ষের বিছানা, আসবাবপত্র পুড়ে যায়।

তিনি আরও জানান, ভোর পৌনে ৫ টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০ টি গাড়ি ও তার যাত্রী, চালকদের নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। ফেরিটি সোয়া ৫ টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফেরি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ