বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের জন্য: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লে­খ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নয়, এই বাজেট দুর্নীতিবাজদের জন্য।

আজ (শনিবার) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় দলটির মহাসচিব বলেন, 'প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। একটা বিশেষ শ্রেণীর মানুষকে সুবিধা দেয়ার বাজেট। যা কেবলমাত্র সরকারের আশীর্বাদপুষ্টদের জন্য করা হয়েছে'। এই বাজেট প্রকৃতপক্ষে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাওয়া বিপুল অঙ্কের টাকা বৈধ করার ম্যাজিক বক্স। এতে অর্থপাচার সংক্রান্ত মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে'।

মির্জা ফখরুল বলেন, বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। এটা কোনও অর্থেই সাধারণ জনগণের বাজেট নয়। এটা ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট। তিনি আরও বলেন, চাল, ডাল, তেল, লবণ, চিনি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য হ্রাসের কোনও কার্যকরী কৌশল না নিয়েই শুধু নিজেদের বিত্ত-বৈভব বাড়াতে এ বাজেট প্রণীত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নিয়মে যারা সৎ ভাবে ব্যবসা করছেন, তারা কর দিতে নিরুৎসাহিত হবেন। এর আগেও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। পাচার হওয়া টাকা দেশে আনার বৈধতা দিলে যারা নিয়মিত কর দেন, তারা হতাশ হবেন। এতে পাচারের প্রবণতা বাড়বে'।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ