বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনার পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার কোনো বাধা দিচ্ছে না— দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি খালেদা চিকিৎসা করাতে বিদেশ থেকে ডাক্তার আনার পরামর্শ দিয়েছেন বিএনপিকে।

শনিবার (১১ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য না পাঠানো হলে তার দায় সরকারকে নিতে হবে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জবাবে কাদের বলেন, সরকার কী জন্য দায়িত্ব নেবে? তিনি খালেদা জিয়া কী মির্জা ফখরুল সাহেবের আন্দোলনে এখন মুক্ত আছেন? এটা শেখ হাসিনার উদারতা, মানবিকতা।

তিনি এখন মুক্ত আছেন, বাসায় থাকার অধিকার পেয়েছেন চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই। তাদের এত যদি ইচ্ছা হয় দেশের বাইরে থেকে চিকিৎসক আনুক, অসুবিধা নেই। টানাটানি করছেন কেন? এ বিষয়ে আর বলতে চাই না।

বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে প্রশ্ন করতে সাংবাদিকদের অনুরোধ করেন ওবায়দুল কাদের। ‘এই ব্যাপারে আমি বলতে চাই না। এটা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় দেখ-ভাল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ