বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

২৭ মাস পর বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর শুক্রবার চালু হয়েছে বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়।

প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। তবে এখনই শুরু হচ্ছে না ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম সমকালকে জানিয়েছেন, চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ