বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘বিএনপির রাজনীতিতে মিথ্যাচার ছাড়া কিছু নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুটপাট বিএনপির অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। তাদের রাজনীতিতে মিথ্যাচার ছাড়া কিছু নেই।

শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে দারুসসালাম থানা ও ইউনিটে ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘লুটপাট ছাড়া কিছুই বোঝে না বিএনপি। বাজেট হতে না হতেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, লুটপাটের বাজেট। আসলে মিথ্যাচার ছাড়া বিএনপির রাজনীতিতে আর কিছু নেই। মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন।’

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার। তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?

‘নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক সময় বলেছিলেন, শিশু ও পাগল ছাড়া দেশে কেউ নিরপেক্ষ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, পলাতক ও দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান টেমস নদীর ওপার থেকে বিএনপি নেতাদের কাছে পাচার করা টাকা পাঠিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তাই সবাই সতর্ক থাকবেন।

বাজেটের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। কত সুন্দর বাজেট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকার বাজেট। করোনা ও ইউক্রেন যুদ্ধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। এ কৃতিত্বের দাবিদার শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ অন্যান্য নেতারা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ