বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনায় নতুন শনাক্ত ৬৪ জন, মৃত্যু শূন্য আরো একটি দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। আগের দিন শনাক্ত হয়েছিল ৫৯ জন। তবে আজ এই রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন ৫ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৯ জন। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার ২৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৯৬৫ জন।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৫ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫০ শতাংশ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ