বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

মাথাপিছু আয় ৩০০৭ ডলারের লক্ষ্যমাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ধরা হয়েছে ৩ হাজার ৭ ডলার। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৮২৪ ডলার।

আজ বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশকালে এ লক্ষ্যের কথা জানান।

২০০৫-২০০৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার, যা বেড়ে ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮২৪ ডলার হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের আগস্টে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, ২০০৯ থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পার করছে অভাবনীয় এক সোনালি অধ্যায়। বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়ন স্বপ্নদ্রষ্টা।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবারের বাজেটে আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ