বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিজিপির শীর্ষনেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত ছাত্র জমিয়ত বাংলাদেশের মানববন্ধন থেকে এই দাবি জানান নেতৃবৃন্দ।

ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফেজ রশিদ আহমদ, মাওলানা আবু বকর সরকার, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ আহমদ ইসলামাবাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মীম সালমান ও হাসান আহমদ তানভীর প্রমুখ।

নেতৃবৃন্দ আরো বলেন, সমস্ত মুসলমান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় নবী সা. সম্পর্কে তাদের এই কটুক্তি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে।

ভারতের পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে তাদের প্রতিবাদ করা আমাদের ঈমানের দাবি। ইতিহাস সাক্ষী নবীর বিরুদ্ধে যারাই কটুক্তি করেছে, তাদের শেষ রক্ষা হয়নি।তারা লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ হয়েছে।

নেতৃবৃন্দ চলতি সংসদ অধিবেশনে রাসুলের শানে কটূক্তিকারীদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ