বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

৮৬ ঘণ্টা পর নিভল সীতাকুণ্ডের আগুন: সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুরে বিএম কনটেইনার ডিপোর আগুন টানা ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দীর্ঘ এই অগ্নিকাণ্ডে অন্তত ৪০০ কনটেইনার ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম এ তথ্য জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোনো আগুন নেই। আগুন আর জ্বলছে না। শুধু ধোঁয়া বের হচ্ছে। কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি। কিন্তু আপনারা দেখেছেন একটি শেড এবং অনেক কন্টেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কিনা তা এখনই বলা সম্ভব নয়।

‘ডিপোতে ৪ হাজার ৪০০ এর মতো কন্টেইনার ছিল। তার মধ্যে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছি তাতে ৪০০ কন্টেইনার ধ্বংস হয়েছে।’

শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ না ঘটে সেই লক্ষ্যে কাজ করছিলেন বলে জানান সেনা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

শনিবার (৪ জুন) রাতে লাগা এ আগুনে এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছে। দেহাবশেষ উদ্ধার হয়েছে ২টি। আহতের সংখ্যা চার শতাধিক। সবশেষ জানা তথ্যমতে, অগ্নিকাণ্ডে ৪০০ কনটেইনার পুড়েছে। তবে এর মধ্যে কোনো ধরনের কনটেইনারের সংখ্যা কত তা এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ